বিবিসি বাংলায় চাকরির সুযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ অক্টোবর ২০২১, ০৪:২২ পিএম


বিবিসি বাংলায় চাকরির সুযোগ

ছবি- সংগৃহীত।

 
বিবিসি বাংলা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকাস্থ কার্যালয়ে সাংবাদিক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
 

প্রতিষ্ঠানের নাম- বিবিসি বাংলা
পদের নাম- সাংবাদিক
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- ঢাকা
 

আবেদন যোগ্যতা:
১। সাংবাদিকতা বিষয়ক ডিগ্রির পাশাপাশি ডিজিটাল জার্নালিজমের অভিজ্ঞতা থাকতে হবে।
২। বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পারতে হবে।
৩। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
৪। অনলাইনে মিডিয়ায় আকর্ষণীয় ও কার্যকরী প্রভাব তৈরি করবে, এমন কনটেন্ট তৈরির অভিজ্ঞতা থাকতে হবে।
৫। অরিজিনাল টেক্সট ও ভিডিও দিয়ে বিভিন্ন স্টোরি তৈরিতে পারদর্শী হতে হবে।

 

যেভাবে আবেদন করতে হবে:

আগ্রহীদের বিবিসির নিয়োগ সংক্রান্ত ওয়েব সাইট থেকে আবেদন করতে হবে।

 

বেতন ও  সুযোগ সুবিধা
১। আকর্ষণীয় বেতন প্যাকেজ
২। সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজ।
৩। পেনশন, স্বাস্থ্য সেবা ও জিমসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।
 
আবেদনের শেষ সময় আগামী ১৪ অক্টোবর।

Ads