বিয়ে করলেন নার্গিস ফাখরি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম
বিয়ে সারলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি। এক সপ্তাহ আগেই ‘রকস্টার’ খ্যাত এ নায়িকা বিয়ে করেছেন। নার্গিস ফাখরি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক আমেরিকার ব্যবসায়ী টনি বেগকে।
ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর।
নার্গিস ও তার স্বামীর নামের প্রথম অক্ষরের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় ওই কেকে। বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে নার্গিসের বিয়ের খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভ কামনা ও শুভেচ্ছার বন্যার ভাসেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বলিউডে রণবীর কাপুর, উদয় চোপড়াসহ অনেক নায়কের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও তা বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি।
জানা যায়, টনি বেগের সঙ্গে তিন বছর প্রেমের সম্পর্কে ছিলেন নার্গিস। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন নতুন এ জুটি। তবে তাদের বিয়ের ছবি এখনও অন্তর্জালে প্রকাশ পায়নি।























