ফের হলিউডে পাড়ি জমালেন দীপিকা!

বিনোদন ডেস্ক

২১ জানুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম


ফের হলিউডে পাড়ি জমালেন দীপিকা!

দীপিকা পাড়ুকোন।

 

কের পর এক দারুণ ছবি উপহার দিয়ে যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার শোনা যাচ্ছে ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন তিনি। এখন পর্যন্ত বলিউডপাড়ায় গুজব, এক জনপ্রিয় ওয়েব সিরিজের অংশ হতে চলেছেন বলিউডের ‘মাস্তানি’।

 

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ট্রিপল X: রিটার্ন অফ এক্সজেন্ডার কেজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন হলিউড সুপারস্টার ভিন ডিজেল। দীপিকাকে দেখা যায় সেরেনার চরিত্রে। এবার জোর গুঞ্জন, এইচবিওর হলিউড ওয়েব সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’র তৃতীয় মৌসুমে দীপিকাকে দেখা যেতে পারে।

 

২০২১সালে এই সিরিজ প্রথমবার সম্প্রচারিত হয়। দ্বিতীয় সিজন আসে ২০২২সালে। সিরিজে একটি হোটেলকে কেন্দ্র করে যাবতীয় ঘটনা ঘটতে থাকে। এবার তৃতীয় সিজনের পালা।

 

শোনা যাচ্ছে, তৃতীয় এই সিজনেই দীপিকাকে দেখা যেতে পারে। এমনিতে এই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়। সমালোচকদের প্রশংসার পাশাপাশি এমি ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও পেয়েছে। তবে এবার বোধহয় ভারতের বিশাল সংখ্যক দর্শকের মধ্যে জনপ্রিয়তা চান নির্মাতারা। সেই কারণেই অভিনেতাদের তালিকায় দীপিকার নাম শোনা যাচ্ছে। 

 


 

Ads