ভালোবাসা দিও
৩০ জানুয়ারি ২০১৯, ০৮:২৩ পিএম
যে তোমারে জ্বালা দিলো
তারে কাছে নিও
শত্রুজনে বুকটা পেতে
ভালোবাসা দিও।
যে তোমারে দূরে ঠেলে
তারে টানো কাছে
ভালোবাসার হাত বাড়িও
আপনজনের ধাঁচে।
.
যে তোমারে গালি দিলো
তারে দিও হাসি
দুর্দিনে তার সঙ্গ নিও
হয়ো সুরের বাঁশি।
যে তোমারে দুঃখে রাখে
তারে রেখো সুখে
ভালোবাসার পরশ দিও
দুর্ভাবনা রুখে।
যে তোমারে তিতে দিলো
তারে দিও মধু
মনের মাঝে জায়গা দিও
ভালোবেসো শুধু।
















