নতুন দিনের শপথ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ জানুয়ারি ২০১৯, ০৮:১৭ পিএম


নতুন দিনের শপথ

নতুন বছর নতুন দিনে
নতুন আশা নিয়ে
নতুনভাবে স্বপ্ন সাজাই
আপন কর্ম দিয়ে।

পুরানো দিনের সব গ্লানি
নতুন দিনে মুছি
নতুনভাবে জীবন রাঙাই
দুঃখ স্মৃতি ঘুচি।

মনের সকল গোস্বা ঝাড়ি
ভালোবাসা দিয়ে
শত্রু আমার বন্ধু করি
নতুন শপথ নিয়ে।

Ads