জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খাগড়াছড়ি জেলায় উপজেলা পর্যায়ে প্রথম রামগড় উপজেলা

রতন বৈষ্ণব ত্রিপুরা

২৯ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম


জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খাগড়াছড়ি জেলায় উপজেলা পর্যায়ে প্রথম রামগড় উপজেলা

 

বিগত তিন মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদনের জন্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।

রামগড়ের  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিকে ইউএনও মমতা আফরিন খাগড়াছড়ি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় রামগড় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাচ্ছেন অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করছি। শ্রেষ্ঠ ইউএনওর স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। মূলত এ কাজে শ্রম দিচ্ছেন ইউপি প্রশাসক, ইউপি সচিব, ইউপি সদস্য, আইসিটি বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা। এছাড়াও খাগড়াছড়ি জেলাতে ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা পর্যায়ে রামগড় ১নং ইউপি প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান করেছে রামগড় উপজেলাধীন ২ নং পাতাছড়া ইউনিয়ন। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই, এ উপজেলায় যেকোন কাজের মান আরও ভালো হউক। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এ চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে ইউএনও মমতা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন সহ ১নং ইউপির প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান ও হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর সুকান্ত শর্মার হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।

 

Ads