হাতীবান্ধায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ জানুয়ারি ২০২২, ০৯:২০ পিএম


হাতীবান্ধায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ছবি- প্রতিদিনের চিত্র।

 

লালমনিরহাটের হাতীবান্ধায় দ্বিতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আছিম উদ্দিন(৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

রোববার (১৬জানুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সকালে উপজেলার দক্ষিন সিন্দুর্না গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

 

গ্রেপ্তারকৃত আছিম উদ্দিন উপজেলার ওই এলাকার মৃত শহির উদ্দিনের ছেলে।

 

জানাগেছে, শুক্রবার বিকেলে ওই শিক্ষার্থী গ্রেপ্তারকৃত আছিম উদ্দিনের বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলতেছিলো। এ সময় তাকে একা পেয়ে বাড়ির পিছনের বাশ ঝাড়ে নিয়ে যায় এবং শিশুটির স্পর্শ কাতর স্থানে যৌন হয়রানি করেন আছিম উদ্দিন। শিশুটি কান্না শুরু করলে আছিম উদ্দিন সেখান থেকে সটকে পড়েন।  পরে শিশুটি তার পরিবারকে জানালে শিশুটির বাবা ঘটনার দিন রাতেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। 

 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে আছিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। 

Ads