সুন্দরগঞ্জে ইউপি নির্বাচন নিয়ে আ’লীগের যৌথ আলোচনা
০৭ নভেম্বর ২০২১, ১২:৩৬ এএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
গাইবান্ধা সুুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় প্রার্থীদের নিয়ে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬অক্টোবর) উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী'র সভাপতিত্বে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম রন্জু, যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, যুগ্ন আহবায়ক, সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, আহসান আজিজ সরদার মিন্টুসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের নৌকার জন্য কাজ করার আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক, আফরুজা বারী বলেন, যারা আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে দলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কেন্দ্রীয় আদের্শ অনুযায়ী তাদের কে দল থেকে বহিস্কার করা হবে।


















