সুন্দরগঞ্জের ইউপি নিবার্চন ১৩ ইউনিয়নে ৯ জনের মনোনয়ন বাতিল
০৫ নভেম্বর ২০২১, ১০:৪২ পিএম
গ্রাফিক্স- প্রতিদিনেরচিত্র বিডি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনের ঘোষিত তফশীল মোতাবেক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিন ছিল গত বৃহস্পতিবার।
এতে ১৩টি ইউনিয়নের ১ জন চেয়ারম্যান, ২ জন সংরক্ষিত সদস্য ও ৬ জন সাধারণ সদস্য পদের মনোনয়ন বাতিল হয়েছে। চেয়ারম্যান পদে ১০৪জন, সংরক্ষতি সদস্য পদে ২২০ জন এবং সাধারণ সদস্য পদে ৫৭১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিল।
উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা গেছে , ১৩টি ইউনিয়নের ১২৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্য ৩ লাখ ১০ হাজার ৩০৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৮৪৩ জন এবং নারী ১ লাখ ৫৭ হাজার ৪৬০ জন।


















