সুন্দরগঞ্জে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজি’র মনোনয়ন জমা
৩১ অক্টোবর ২০২১, ০৯:৩৪ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মজি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সেকেন্দার আলীর হাতে মনোনয়ন পত্র জমা দেন। এতে ইউনিয়নের প্রায় ২ হাজার ভোটার অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-আহ্বায়ক হাফিজা বেগম কাকলী, আহসান আজিজ সরদার, আওয়ামী লীগ নেতা এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান আলী সরদার, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ শাখার সাবেক ছাত্রলীগ আহবায়ক রতন মিয়া, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান নুরসহ আওয়ামী লীগ, তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ইউনিয়নের পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসা মাঠে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান মজি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জার রহমান, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান নুর, সমাজ সেবক মিজানুর রহমান, আনারুল ইসলাম প্রমূখ।
তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।


















