সুন্দরগঞ্জে আওয়ামীলীগের আহবায়ক কমিটি সভা
০৪ অক্টোবর ২০২১, ১২:২২ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সভানুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (০৩ অক্টোবর) দুপুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয় উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ এ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ্ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, প্রচার সম্পাদক জামিল আহমেদ।
অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার, আব্দুল্লাহ্ আল মামুন, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, আহসান আজিজ সরদার, হাফিজা বেগম কাকুলী, আশরাফুল ইসলাম রঞ্জু, মেহেদী মোস্তফা মাসুম, সৈয়দ মশিউর রব্বানী আপেল, আব্দুল হান্নান সরকার প্রমূখ। এসময় আওয়ামীলীগ উপজেলা আহবায়ক কমিটি সদস্য ১৫টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের পর্যায়ের আওয়ামীলীগের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


















