সিংড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জুন ২০২০, ০৯:২৯ পিএম


সিংড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ছবি- সংগৃহীত

 

নাটোরের সিংড়ায় সাহাতন বেগম (৩৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ৯টায় সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিলে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ আগপাড়া শেরকোল গ্রামের বাবলু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতার ওপর অভিমান করে মেয়েটি এই ঘটনা ঘটিয়েছে। তবে মেয়েটি অসুস্থ্য ছিল। এবিষয়ে কোন অভিযোগ কারী না পাওয়া পারিবারিকভাবে দাফনের সিদ্ধান্ত হয়েছে।

Ads