সিরাজগঞ্জে জেন্ডার সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের সাথে মত বিনিময়
১৩ নভেম্বর ২০১৯, ০৩:৩৯ পিএম
সিরাজগঞ্জে জেন্ডার সহিংসতা প্রতিরোধে স্থানীয় জাতীয় পর্যায়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নবেম্বর) সুইডিস সিডা’র আর্থিক সহায়তা মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজনে সিরাজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সহসভাপতি এসএম তফিজ উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান।
প্রধান অতিথি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সকল ক্ষেত্রে অংশ গ্রহনে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করেছেন।
সকল উন্নয়নমূলক কর্মকান্ডে নারীদের অংশ গ্রহন নিশ্চিত করতে হবে। নারী নির্যাতন, বাল্য বিয়ে ও ইভটিজিং বন্ধ করতে সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস রবিন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল হোসেন বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য জাকিরুল ইসলাম, ইসমাইল হোসেন, ,উপজেলা সোস্যাল সাপোর্ট কমিটির সাধারন সম্পাদক গোলাম রব্বানী বাবু, সদস্য এ্যাড.মাহবুব-এ খোদা-টুটুল,মমিন বাবু ও শহিদুল ইসলাম, বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন সোস্যাল সাপোর্ট কমিটির সদস্য পাপিয়া সুলতানা, শাহ আলম, মোহন, আনিজা, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প ফ্যাসিলিটেটর বিউটি খাতুন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন- জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প সমন্বয়কারী মোছাঃ আকতারী বেগম।


















