নওগাঁয় আন্ত: শিক্ষা প্রতিষ্ঠান হা-ডু-ডু প্রতিযোগিতা-২০১৯

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ০৩:২৯ পিএম


নওগাঁয় আন্ত: শিক্ষা প্রতিষ্ঠান হা-ডু-ডু প্রতিযোগিতা-২০১৯

নওগাঁয় আন্ত:শিক্ষা প্রতিষ্ঠান হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ পৌরসভা এলাকায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দুপুর ১২টায় পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়।

পিকেএসএফ’র অর্থায়নে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এস এম শহিদুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন।

চুড়ান্ত প্রতিযোগিতায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় এবং ইকরকুড়ি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে। ৪০-২৫ পয়েন্টে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এতে সেরা খেলোয়াড় বোয়ালিয় উচ্চ বিদ্যালয়ের রাশিক হোসেন এবং ম্যান অব দ্যা ম্যাচ ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রিয় হোসেন মনোনীত হয়েছে।

প্রতিযোগিতা শেষে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য ও জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরন করেন। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার তিরনী অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর ফোকাল পার্সন এ জে এম এম আলমগীর এবং ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়েসহকারী শিক্ষক মেঃ সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং কর্মসূচীর প্রেগ্রাম অফিসার মোঃ আরিফুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এই প্রতিযোগিতায় নওগাঁ সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।

 

Ads