ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল- সিইসি
১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। যেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নেয়া হয়েছে, সে মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (১৮ অক্টোবর) সকালে ও বিকেলে আলাদাভাবে বরিশালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ও বিকেলে হয় সার্কিট হাউসে এই সভা। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে দেন সিইসি।
এসময় তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে, যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে।
তিনি বলেন, আমরা আগেও বলেছি- আবার বলছি এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কিছু আইন আছে, নীতিমালা আছে, সেখানে শাপলা প্রতীক নেই।
তিনি আরও বলেন, কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল ততদিন পর্যন্ত নির্বাচনে আসতে পারবে না, যতদিন না পর্যন্ত তাদের বিচার সম্পন্ন হয়। তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবে।
বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।


























