তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শেখ মোহাম্মদ তাজুল ইসলাম

১৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম


তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

 তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং নবনিযুক্ত দুই তথ্য কমিশনার সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।


আজ রোববার (১৮ অক্টোবর) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। তাঁর সঙ্গে নবনিযুক্ত দুই তথ্য কমিশনারও এ সময় উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

Ads