অমিতাভ বচ্চনের অসুস্থতার খবরটি মিথ্যা

বিনোদন ডেস্ক

১৬ মার্চ ২০২৪, ০৫:০২ পিএম


অমিতাভ বচ্চনের অসুস্থতার খবরটি মিথ্যা

অমিতাভ বচ্চন।

 
শুক্রবার (১৫ মার্চ) সকালে পায়ে রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এমন খবর ছড়িয়ে পড়ে বিনোদন অঙ্গনে। প্রিয় তারকার এই খবরে উদ্বিঘ্ন হয়ে পড়েন ভক্তরা। কিন্তু এই খবরটি নিয়ে কথা বললেন অভিনেতা নিজেই।
 

জানা গিয়েছিল, কোকিলাবেন হাসপাতাল থেকে পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বর্ষীয়ান অভিনেতার। কিন্তু অসুস্থতার খবরকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন সিনিয়র বচ্চন নিজেই।

 

ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ১৫ মার্চ  অমিতাভ বচ্চনের হাসপাতালে ভর্তির খবর চারদিকে ছড়িয়ে পড়ার ঘণ্টাখানেকের মধ্যেই ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ দেখতে দেখা গেছে অভিনেতাকে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে হঠাৎ তাকে দেখা যায় ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে মাঝি মুম্বাইয়ের পক্ষ নিয়ে গ্যালারিতে বসে চিৎকার করতে। সঙ্গে ছিলেন তার ছেলে অভিষেক বচ্চন ও শচিন টেন্ডুলকর। এ নিয়ে সৃষ্ট ধোঁয়াশাকে নিজেই পরিস্কার করছেন বিগ বি।

 

ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে আসার সময় স্বভাবতই সাংবাদিকরা ঘিরে ধরেন অমিতাভ বচ্চনকে। প্রশ্ন করা হয় অপারেশন নিয়ে ও কেমন আছেন তিনি। নিজের অসুস্থতার খবর অস্বীকার করেন সিনিয়র বচ্চন। এমনকী, সেটিকে ‘মিথ্যা খবর’ বলেও উল্লেখ করেন তিনি।


প্রসঙ্গত, ১৯৬৯ সালে অভিনয় ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেন অমিতাভ বচ্চন। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে ‘রাগী যুবক’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। অমিতাভের পুত্র অভিনেতা অভিষেক বচ্চন, এই জন্য অমিতাভ 'বিগ বি' বা বড় বচ্চন নামেও পরিচিত। 

Ads