ঢাকায় আসছেন বলিউড তারকা বাদশাহ

বিনোদন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম


ঢাকায় আসছেন বলিউড তারকা বাদশাহ

সংগীতশিল্পী র‌্যাপার বাদশাহ।

 

বাংলাদেশে আসছেন বলিউডের আলোচিত ও জনপ্রিয় সংগীতশিল্পী র‌্যাপার বাদশাহ। রাজধানীর ঢাকায় একটি সংগীতানুষ্ঠানে পারফর্মের জন্য ঢাকায় আসবেন তিনি।

 

আগামী ১ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, এক্সপো জোন) এক মিউজিক ফেস্টের আয়োজন করেছে মোবাইল ফোন প্রতিষ্ঠান টেকনো। সেখানেই শ্রোতাদের গান শোনাবেন বলিউড বাদশাহ।

 

মূল মঞ্চে বাদশাহর সঙ্গে থাকবেন দেশীয় সংগীত ইন্ড্রাস্টির খ্যাতিমান তারকারা। এদের মধ্যে রয়েছেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং এবং সঞ্জয়।

 

প্রসঙ্গত, প্রকৃত নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া হলেও মঞ্চে বাদশাহ নামেই পরিচিত তিনি। একাধারে হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবী গানের জন্য বিখ্যাত বাদশাহ।

 

এ তারকা এরইমধ্যে বহুমুখী প্রতিভার কারণে ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন। পরপর তিন বছর ধরে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলিব্রিটি হিসেবে ফোর্বস ইন্ডিয়ার টপ-১০০ সেলিব্রেটির তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

 

 

Ads