লাইভে এসে কাঁদলেন আরশির স্বামী নাদিম

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম


লাইভে এসে কাঁদলেন আরশির স্বামী নাদিম

ছবি- সংগৃহীত।


লতি বছরের এপ্রিল মাসে গানের মঞ্চে মাতলামি করে নেটদুনিয়ায় সমালোচনা সৃষ্টি করেছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এবার ফারজান আরশি নামের এক তরুণীকে বিয়ের দাবি করেছেন তিনি। যিনি কি না আগে থেকেই বিবাহিত। এ ঘটনায় লাইভে এসে কান্না করেছেন আরশির স্বামী নাদিম আহমেদ।
 

বুধবার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে নাদিম আহমেদ ১০ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন।
 

নাদিম জানান, তিনি তার স্ত্রীর প্রতারণার শিকার হয়েছেন। এর পরেও তিনি তার স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন।


ভিডিওর শুরুতে নাদিম বলেন, তিনি একজন ফুড ব্লগার। খুলনাতেই বেড়ে ওঠা তার। দীর্ঘদিনের সম্পর্কের পর দুই বছর আগে ফারজান আরশিকে বিয়ে করেছিলেন। স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল তার। আরশি সব সময় তাকে নিয়ে রিলস, ডে, ছবি দিচ্ছে। তাহলে কেউ কিভাবে বুঝবে সে সুখে নেই? আরশিকে কোনো কিছু নিয়ে সন্দেহ করারও সুযোগ ছিল না।
 

তিনি বলেন, আমি স্বামী হয়েই বুঝতে পারিনি, সেখানে দর্শকদের বোঝার কোনো সুযোগই নেই।


নাদিম বলেন, আমি হঠাৎই দেখি বাংলাদেশের গায়ক নোবেলের সঙ্গে আমার স্ত্রীর ছবি। আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিলাম না। মেনে নিতে পারছিলাম না।


এ সময় কান্নারত অবস্থায় নাদিম বলেন, সবাই জানেন আমি আরশিকে কতটা ভালোবাসি। ওকে সবসময় উপরে ওঠানোর চেষ্টা করেছি। কিন্তু আজকে আমি হেরে গেছি। যার যায় শুধু সে-ই বোঝে। আমি আমার স্ত্রীকে ফেরত আনার জন্য শেষ চেষ্টাও করেছি। হয়তো অন্য কোনো ছেলে থাকলে সেটাও করতো না। কিন্তু আমি করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই সবকিছু দ্রুত কাটিয়ে উঠতে পারি।
 

নাদিম বলেন, আমি আরশিকে ফেরত আনতে গেলে সে আমাকে স্বামী হিসেবে সরাসরি অস্বীকার করে, সে আমার সঙ্গে আসতে চায়নি।


এর আগে গত ১৯ নভেম্বর (রোববার) আরশির সঙ্গে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে নোবেল। এর পরে নোবেল দাবি করেন, তিনি আরশিকে বিয়ে করেছেন। যদিও কবে বিয়ে করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় অংশ নিয়ে আলোচনায় আসেন এই গায়ক।

Ads