ধামইরহাটে ফসলের মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


ধামইরহাটে ফসলের মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে । ছবি- সংগৃহীত

 

নওগাঁর ধামইরহাট উপজেলার একটি ফসলি মাঠ থেকে জাইদুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি মোড় এলাকার পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাইদুল ইসলাম পার্শ্ববর্তী কাজিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের তথ্য মতে, দুপুরে ফসলের মাঠে কাজ করতে গিয়ে তারা মাঠের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে দেখা যায়, তিনি আর জীবিত নেই। তাদের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে অর্থাৎ মূত্র ত্যাগের জন্য মাঠে নামলে হঠাৎ স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।”

 

Ads