আক্কেলপুরে ''দুর্বার তারুণ্য'' বইয়ের মোড়ক উন্মেচন
২২ মার্চ ২০২৫, ০৭:০৬ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে ''দূর্বার তারুণ্য'' বইয়ের মোড়ক উন্মোচন করলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী
তারুণ্য স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। তরুণদের সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে জয়পুরহাটের আক্কেলপুরে তারুণ্যের উৎসবে ৫২ দিনব্যাপী বিভিন্ন কর্মকান্ড উৎসব মুখর পরিবেশে পরিচালিত হয়েছে। সেই কর্মকান্ড গুলি একটি বই আকারে প্রকাশ করলো উপজেলা প্রশাসন।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবারের তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এই উৎসবকে তরুণদের মধ্যে উৎসাহ প্রদানের জন্য কর্মকান্ডগুলিকে স্মরণীয় করে রাখতে এই বই প্রকাশের আয়োজন করে উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে “দুর্বার তারুণ্য” বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রাশেদুল আলম সবুজ। বইটির সম্পাদনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী।

বই প্রকাশের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, “এবার তারুণ্যের উৎসব উপলক্ষে ৫২ দিন ব্যাপী এই উপজেলায় বর্ণাঢ্য কর্মসূচী গ্রহন করা হয়েছিল। সেই কর্মসূচীকে বই আকারে ১শত ১২ পৃষ্ঠায় তৈরি করে তরুণ সমাজ কে উৎসর্গ করা হয়েছে । এতে এই উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়াসহ বিভিন্ন কার্যক্রমে তরুণরা উৎসাহ নিয়ে অংশগ্রহন করেছে। তাদের ভাল কাজগুলোকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই প্রয়াস।”

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, “তারুণ্য মানেই নতুন কিছু করার উদ্যম এবং পরিবর্তনের দুর্দম আকাঙ্খা। এই উৎসবে সকলেই প্রাণ খুলে অংশগ্রহন করে কাজ করেছে। তাদের কর্মকান্ডগুলি সংরক্ষণ করে বই আকারে প্রকাশ হওয়াই তরুণরা আরও এগিয়ে যাবে বলে আশা করছি। ভবিষ্যতে বইটি উৎসাহের প্রতীক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “মোবাইল ও মাদকে আজ তরুণ সমাজ আসক্ত হয়ে গেছে। অভিভাবদের সচেতন থাকতে হবে। তাহলেই সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব । জীবনকে পরিবর্তন করতে হলে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। তবেই সফল সুনাগবিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভভ। দেশকে পরিবর্তন করতে হবে সাথে সাথে নিজেকে ও পরিবর্তন করতে হবে।”

















