বিশ্ব বসতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

ওমর আলী বাবু, জয়পুরহাট জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পিএম


বিশ্ব বসতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

  

তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার  সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে রাখেন বক্তব্য দেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার সরকার, গণপূর্ত বিভাগের নিবাহী প্রকৌশলী আল মামুন হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মজিবুর রহমান,জেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসিম প্রমুখ।

 

 

Ads