জয়পুরহাট সরকারি কলেজ আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

ওমর আলী বাবু, জয়পুরহাট জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পিএম


জয়পুরহাট সরকারি কলেজ আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

 

জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বেলা ১১টায় জয়পুরহাট সরকারি কলেজ মাঠে এ টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব শরীরচর্চা শিক্ষক  মাহবুব মোরশেদুল আলম, টুর্নামেন্ট কমিটির সদস্য সহকারী অধ্যাপক আ: জলিল, সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মন্ডল, সরকারী অধ্যাপক আমিনুর রহমান ও জয়পুরহাট সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ।

কলেজের ১৬টি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হওয়া টূর্ণামেন্ট আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনাল খেলা হবে। আজকে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে ৪টি বিভাগের মধ্যে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৫-৩ গোল বনাম প্রাণিবিদ্যা বিভাগকে পরাজিত করে এবং অর্থনীতি বিভাগ ২-১ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে। আজকের এ দুটি খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগ জয়লাভ করে।

 

Ads