খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ
০৩ জুলাই ২০২৪, ০৩:৩১ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় জয়পুরহাট সুগার মিল এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইজ্ঞিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এম এ ওহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য আঃ গফুর মন্ডল, জেলা যুবদলের আহবায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাঁতি দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, আঃ মতিন, তৌফিক এলাহী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক জহুরুল ইসলাম জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রিপন, শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ প্রমুখ।
সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসেন।

























