বিএসএফ বন্ধ করে দিল বেনাপোল স্থল বন্দরের ভেহিকেল "ট্রাক টার্মিনাল" এর নির্মাণ কাজ
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
ছবি- সংগৃহীত।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের দেড়শ গজের মধ্যে স্থাপনা নির্মাণ কাজ করার অভিযোগ এনে বিএসএফ সদস্যরা বেনাপোল স্থল বন্দরে নির্মানাধীন কার্গো ভেহিকেল "ট্রাক টার্মিনাল" এর একাংশের কাজ বন্ধ করে দিয়েছে। ফলে টানা ১১দিন বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে অবহিত করা হলেও এই বিষয়ে কোনো সুরাহা মেলেনি।
কাজ বন্ধ থাকায় যথাসময়ে নির্মাণ কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রæত এ সমস্যা সমাধানে দুই দেশের ক‚টনৈতিক আলোচনা জরুরি হয়ে পড়েছে। তাই না হলে যে কোনো সময় সীমান্তে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, চলতি বছরের জুন মাসে কার্গো ভেহিকেল "ট্রাক টার্মিনাল" এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই কাজ শেষ হলে ভারত থেকে প্রতিদিন যেসব ট্রাক বন্দরে প্রবেশ করে সেগুলো ওই টার্মিনালে দাঁড়াতে পারবে। এতে করে বন্দরে পণ্য ও যানজট আর থাকবে না। খুব সহজেই কার্গো ট্রাক থেকে পণ্য খালাসের কাজ করতে পারবেন বন্দর সংশ্লিষ্টরা। কিন্তু সীমান্তের ১৬একর জমির উপর নির্মানাধীন ভেহিকেল ট্রাক টার্মিনালের কাজ বিএসএফ'র বাধায় বন্ধ রয়েছে। আলোচনার মাধ্যমে ট্রার্মিনালের বাকি কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানান।
যশোর ৪৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বিএসএফ এর পক্ষ থেকে কাজ বন্ধের কথা আমরা জেনেছি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।বন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ'র সাথে আলোচনার মাধ্যমে ফলপ্রসূ একটা সমাধান হবে এবং খুব শীঘ্রই টার্মিনালের কাজ শুরু হবে বলে তিনি জানান।

























